সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->ইন্‌শাআল্লাহ্‌ বলা হাঃ-৩৮২৯

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

। তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি শপথ করে ইন্‌শাআল্লাহ্‌ বললো, সে তাকে বাদ করে দিলো।


সুনান নাসাঈ অঃ->কসম ও মান্নাত বাব->ইন্‌শাআল্লাহ্‌ বলা হাঃ-৩৮৫৫

আবূ হুরায়রা (রাঃ) থেকে বর্নিতঃ

। তিনি বলেন: রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ যে ব্যক্তি কোন বিষয়ের উপর কসম খাওয়ার পর ইন্‌শাআল্লাহ্‌ বললো, সে যেন তা বাদ দিল।


সুনানে আবু দাউদ অঃ->শপথ ও মানত বাব->কসমে ইনশাআল্লাহ বলা হাঃ-৩২৬১

ইবনু ‘উমার (রা:) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সূত্রে বর্ণনা করেছেন। তিনি বলেনঃ যে ব্যক্তি শপথ করার পর ইনশাআল্লাহ বললো, সে ব্যতিক্রম করলো। সহীহঃ ইবনু মাজাহ (২১০৫, ২১০৬)।


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->শপথে ইনশাআল্লাহ বলা হাঃ-১৫৩১

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ কোন লোক শপথ করার সময় ইনশাআল্লাহ (যদি আল্লাহ চান) বললে শপথ ভঙ্গের অপরাধ তার উপর আসবে না। সহীহ্, ইবনু মা-জাহ (২১০৫)