সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতি মহিলার উচ্ছিষ্ট হাঃ-৭০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম। তারপর আমি যেখানে মুখ রাখতাম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–ও সেখানে তাঁর মুখ রাখতেন। অথচ তখন আমি ঋতুমতি ছিলাম। আমি পাত্র থেকে পানি পান করতাম। তারপর তিনি সে স্থানে মুখ রাখতেন, যেখানে আমি মুখ রাখতাম। অথচ আমি তখন ঋতুমতি ছিলাম।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতির সঙ্গে খাওয়া এবং তার ভুক্তাবশেষ পান করা হাঃ-২৮০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেখানে মুখ রাখতেন যেখানে মুখ রেখে আমি পান করতাম। তিনি আমার ভুক্তাবশেষ থেকে পান করতেন অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ->পানির বর্ণনা বাব->ঋতুমতি নারীর ভুক্তাবশেষ হাঃ-৩৪১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি গোশ্‌তযুক্ত হাড় হতে গোশত আলগা করতাম, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মুখ সেখানেই রাখতেন যেখানে আমি মুখ রেখেছিলাম। আর আমি পাত্র হতে পানি পান করতাম এবং তিনি সেখানেই মুখ রাখতেন যেখানে আমি রেখেছিলাম, অথচ আমি তখন ঋতুমতি।