সহিহ বুখারী অঃ->শপথ ও মানত বাব->নবী (সাঃ)-এর শপথ কেমন ছিল? হাঃ-৬৬২৮

আবদুল্লাহ্‌ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম-এর কসম ছিল وَمُقَلِّبِ الْقُلُوبِ বাক্য দ্বারা। অর্থাৎ অন্তরের পরিবর্তনকারীর কসম। [৬৬১৭] (আধুনিক প্রকাশনী- ৬১৬৬, ইসলামিক ফাউন্ডেশন- ৬১৭৪)


সহিহ বুখারী অঃ->জাহ্‌মিয়াদের মতের খণ্ডন ও তাওহীদ প্রসঙ্গ বাব->অন্তরসমূহ পরিবর্তনকারী। হাঃ-৭৩৯১

আবদুল্লাহ্ ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) অধিকাংশ সময় কসম করতেন এ কথা বলে- না, তাঁর কসম, যিনি অন্তরসমূহ পরিবর্তন করে দেন। (আধুনিক প্রকাশনী- ৬৮৭৫, ইসলামিক ফাউন্ডেশন- ৬৮৮৭)


সুনানে আবু দাউদ অঃ->শপথ ও মানত বাব->নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কসমের ধরন হাঃ-৩২৬৩

ইবনু ‘উমার (রা:) থেকে বর্নিতঃ

তিনি বলেন, অধিকাংশ সময় রাসূলুল্লাহ(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবে শপথ করতেনঃ “লা ওয়া মুকাল্লিবিল কুলূব”। সহীহঃ যিলালুল জান্নাহ (২৩৬)।


জামে' আত-তিরমিজি অঃ->মানত ও শপথ বাব->রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর শপথ কিরুপ ছিল? হাঃ-১৫৪০

সালিম ইবনু আবদুল্লাহ (রহঃ) হতে তার বাবার সূত্র থেকে বর্নিতঃ

তিনি (আবদুল্লাহ) বলেন, বেশির ভাগ সময় রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এভাবে শপথ করতেনঃ ‘লা ওয়া মুকাল্লিবিল কুলূবি” (না! অন্তরসমূহের পরিবর্তনকারীর শপথ!)। সহীহ্‌, ইবনু মা-জাহ (২০৯২), বুখারী