সুনান নাসাঈ অঃ->উমরারূপে দান করা বাব->এ বিষয়ে যুহরী হতে বর্ণনাকারীদের বর্ণনায় বিরোধ হাঃ-৩৭৪১

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন : যার জন্য উমরা করা হয়, ‘উমরা’ (কৃত বস্তু) তারই হবে। তার (পরে তার) উত্তরসূরীদের জন্য। তার উত্তরসূরীদের মধ্যে যারা তার ওয়ারিস হবে, তারাই এর (উমরার) ওয়ারিস হবে।