সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ হাঃ-৪০৭৫

নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, এ ছাড়া কি তোমার আরও পুত্র আছে? তিনি বললেন, হ্যাঁ। তিনি বললেনঃ তাদের সবাইকে কি এভাবে দান করেছ? বললেন, না। তিনি বললেনঃ তা হলে আমি যুলুমের ব্যাপারে সাক্ষী হবো না। (ই.ফা. ৪০৩৮, ই.সে. ৪০৩৭)