সহিহ বুখারী অঃ->হিবা ও তার ফযীলত এবং এর প্রতি উৎসাহ প্রদান বাব->হিবার প্রতিদান প্রদান করা। হাঃ-২৫৮৫

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাদিয়া গ্রহণ করতেন এবং তার প্রতিদানও দিতেন। আবূ ‘আবদুল্লাহ (রহঃ) বলেন, ওয়াকী ও মুহাযির (রহঃ) হিশাম তার পিতা সূত্রে ‘আয়িশা (রাঃ) হতে উল্লেখ করেননি।


সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ হাঃ-৪০৬৯

নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, তাঁর পিতা তাঁকে সঙ্গে করে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট আসেন। তারপর বলেন যে, আমি আমার এ পুত্রকে আমার একটি গোলাম দান করেছি। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তোমার সকল সন্তানকে কি এভাবে দান করেছো? তিনি বললেন, না। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তা হলে তুমি তা ফিরিয়ে নাও। (ই.ফা. ৪০৩২, ই.সে. ৪০৩১)


সহিহ মুসলিম অঃ->হিবাত (দান) বাব->দানে সন্তানদের মধ্যে কাউকে প্রাধান্য দেয়া মাকরুহ হাঃ-৪০৭০

নু‘মান ইবনু বাশীর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমার পিতা আমাকে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- এর নিকট আসেন এবং বলেন যে, আমি আমার এ পুত্রকে একটি গোলাম প্রদান করেছি। তিনি বললেন, তোমার সকল পুত্রকে দান করেছ কি? তিনি বললেন, না। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেন, তাহলে তা ফিরিয়ে নাও। (ই.ফা. ৪০৩৩, ই.সে. ৪০৩২)