সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->তশতরিতে পেশাব করা হাঃ-৩৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

বর্ণিত। তিনি বলেনঃ লোকেরা বলে যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (হযরত) আলী (রাঃ)-কে ওসিয়ত করেছেন। (অথচ তিনি তার অন্তিমকালে) পেশাব করবার জন্য একটি তশতরি আনতে বললেনঃ আর অমনি তাঁর দেহ মুবারক (মৃত্যুর কারণে) ঢলে পড়ল, অথচ আমি টের পেলাম না (যে তার মৃত্যু হয়েছে)। কাজেই তিনি কাকে (কখন) ওসিয়ত করলেন?