সুনান নাসাঈ অঃ->ওয়াক্‌ফ বাব->বন্টনের পূর্বে শরীকী জমি ওয়াক্‌ফ করা হাঃ-৩৬০৩

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ উমর (রাঃ), নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)- কে বললেনঃ খায়বরে আমার যে একশতটি অংশ (জমি) রয়েছে, আর এত পছন্দনীয় মাল আমার কখনও ছিল না। আমি তা সাদাকা করতে ইচ্ছা করি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ এর মূলটি রেখে (তুমি) এর ফল (উৎপাদন) দান করে দাও।


সুনানে ইবনে মাজাহ অঃ->দান খয়রাত বাব->যে ব্যক্তি ওয়াকফ করলো। হাঃ-২৩৯৭

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

উমার ইবনুল খাত্তাব (রাঃ) বললেন, ইয়া রাসূলুল্লাহ! খায়বারের আমি যে একশত অংশ জমি পেয়েছি, তার চেয়ে অধিক প্রিয় কোন সম্পত্তি আমি আর কখনো পাইনি। আমি তা দান-খয়রাত করার সংকল্প করেছি। নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি মূল সম্পত্তি বহাল রেখে দাও এবং তার আয় দান করো। মুহম্মাদ বিন আবূ উমার আল-আদানী, সুফইয়ান, আব্দুল্লাহ বিন উমার (যঈফ বা দুর্বল) , নাফি, ইবনু উমার (রাঃ)। তিনি বলেন, উমার (রাঃ) বললেন, .......উপরোক্ত হাদীসের অনুরূপ। [২৩৯৭]