সহিহ মুসলিম অঃ->ত্বলাক্ব বাব->বায়িন ত্বলাক্বপ্রাপ্ত[৬১] স্ত্রীর জন্য খোরপোষ নেই হাঃ-৩৫৯৭

শা’বী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি তার (ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স) কাছে গেলাম এবং তার ব্যাপারে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সিদ্ধান্ত সর্ম্পকে তাকে জিজ্ঞেস করালাম। তিনি বলেন, তার স্বামী তাকে বায়িন ত্বলাক্ব দিয়ে দিলেন। তিনি বলেন, এরপর আমি বাসস্থান ও খোরপোষের জন্য তার বিরুদ্ধে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর কাছে বিচারপ্রার্থী হলাম। তিনি বলেন, তিনি আমার পক্ষে বাসস্থান ও খোরপোষের রায় দেননি। উপরন্তু তিনি আমাকে ইবনু উম্মু মাকতূমের ঘরে ‘ইদ্দাত পালনের নির্দেশ দিলেন। (ই.ফা. ৩৫৬৭, ই.সে. ৩৫৬৭)