সুলায়মান ইবনু ইয়াসার (রাঃ) থেকে বর্নিতঃ
আবূ সালামাহ্ ইবনু ‘আবদুর রহমান (রাঃ) ও ইবনু ‘আব্বাস (রাঃ) আবূ হুরায়রাহ্ (রাঃ)-এর কাছে সমবেত হলেন। তাঁরা এমন একজন মহিলার কথা আলোচনা করছিলেনি যিনি তাঁর স্বামীর ইনতিকালের কয়েক দিন পরেই সন্তান প্রসব করেছেন। তখন ইবনু ‘আব্বাস (রাঃ) বললেন, তার ইদ্দাত হবে দু’টির মধ্যে দীর্ঘতরটি। আবূ সালামাহ্ (রাঃ) বললেন, তার ‘ইদ্দাত পূর্ণ হয়ে গেছে। বিষয়টি নিয়ে তাঁরা দু’জনে বিতর্ক শুরূ করে দিলেন। বর্ণনাকারী বলেন, তখন আবূ হুরায়রাহ্ (রাঃ) বললেন, আমি আমার ভাতিজা আবূ সালামার পক্ষে। এরপর তারা সবাই ইবনু ‘আব্বাসের মুক্তদাস কুরায়বকে উম্মু সালামাহ্ (রাঃ)-এর কাছে উক্ত বিষয়ে জিজ্ঞেস করার জন্য পাঠালেন। সে তাদের কাছে এসে বলল যে, উম্মু সালামাহ্ (রাঃ) বলেছেন, সুবায়’আহ্ আসলামিয়্যাহ্ তার স্বামীর ইনতিকালের কয়েক রাত পরই সন্তান প্রসব করেন এবং সে বিষয়টি রসূলুল্লাহ সাঃ এর নিকট উপস্থাপন করেন। তখন তিনি তাকে বিবাহ করার অনুমতি দেন। (ই.ফা. ৩৫৮৫, ই.সে. ৩৫৮৫)