আবদু রাব্বিহী ইবন সাঈদ (রাঃ) থেকে বর্নিতঃ
আমি আবূ সালামা (রাঃ)-কে বলতে শুনেছিঃ আবু হুরায়রা এবং ইব্ন আব্বাস (রাঃ) ঐ স্ত্রীলোকের ব্যাপারে মতবিরোধ করলেন যার স্বামীর মৃত্যু হয়েছে। তার স্বামীর মৃত্যুর (কিছুদিন) পর সে সন্তান প্রসব করে। আবু হুরায়রা (রাঃ) বললেনঃ (সেই মহিলা প্রসব করার পর) বিবাহ করতে পারবে। আর ইব্ন আব্বাস (রাঃ) বললেনঃ দুই সময়ের মধ্যে যেটা দীর্ঘ হবে তা পালন করবে।১ পরে তারা উম্মু সালামা (রাঃ)-এর নিকট লোক পাঠালে তিনি বললেনঃ সুবায়‘আ (রাঃ)-এর স্বামী মারা যাওয়ার পনের দিন (অর্ধমাস) পর সে সন্তান প্রসব করে। এরপর দুই ব্যক্তি তার কাছে বিবাহের প্রস্তাব করলে সে একজনের দিকে আকৃষ্ট হল। তার পরিবারের লোকেরা আশংকা করলো যে, হয়তো সে একচ্ছত্র রূপে (বিয়ের) সিদ্ধান্ত নিয়ে ফেলবে। তারা তাকে বললেনঃ এখনও তো তোমার ইদ্দতও পূর্ণ হয়নি। সুবায়‘আ (রাঃ) বলেনঃ এরপর আমি রাসূলুল্লাহ্ (সাঃ)-এর নিকট উপস্থিত হলে তিনি বললেনঃ তুমি বৈধ হয়ে গেছ, কাজেই এখন যাকে ইচ্ছা বিবাহ করতে পার।