সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->স্থির পানিতে প্রস্রাব করা নিষেধ করা হাঃ-৫৪২

জাবির (রা.) থেকে বর্নিতঃ

রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) জমা পানিতে প্রস্রাব করতে নিষেধ করেছেন। (ই.ফা. ৫৪৬, ই.সে. ৫৬২)


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->বদ্ধ পানিতে পেশাব করা নিষেধ হাঃ-৩৪৩

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বদ্ধ পানিতে পেশাব করতে নিষেধ করেছেন। [৩৪১]


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মুহরিমের শিংগা লাগান হাঃ-২৮৪৫

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্থায় শিংগা লাগিয়েছিলেন।


সুনান নাসাঈ অঃ->বায়‘আত বাব->যুদ্ধ হতে পলায়ন না করার উপর বায়‘আত হাঃ-৪১৫৮

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

আমরা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট মৃত্যুর উপর বায়‘আত গ্রহন করিনি, বরং আমরা যুদ্ধ হতে পলায়ন না করার উপর বায়‘আত গ্রহন করেছি।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->এক কাপড়ে ইহতিবা (সর্বশরীর জড়িয়ে বসা) নিষেধ হাঃ-৫৩৪২

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌(সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইশতিমালুম-সাম্মা পদ্ধতিতে কাপড় পরতে এবং একই কাপড়ে পিঠ, হাঁঠু জড়িয়ে বসতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->কাঁচা এবং পাকা শুকনো খেজুরের মিশ্রণ হাঃ-৫৫৫৬

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিশমিশ ও খেজুর মিশিয়ে এবং কাঁচা ও শুকনো পাকা খেজুর মিশ্রিত করে একত্রে ভেজাতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->কাঁচা খেজুর ও কিশমিশ মিশ্রিত করা হাঃ-৫৫৬২

জাবির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কিশমিশ ও কাঁচা খেজুর এক সাথে মিশিয়ে পানীয় তৈরি করতে নিষেধ করেছেন। তিনি কাঁচা খেজুর ও ভেজা খেজুরও এক সাথে মিশাতে নিষেধ করেছেন।