সহিহ মুসলিম অঃ->লি’আন বাব->লি'আন সম্পর্কে হাঃ-৩৬৪৩

সা’ঈদ ইবনু জুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মুস’আব (ইবনু যুবায়র) (রাঃ) তার শাসনামলে লি’আনকারীদের আলাদা করেননি। সা’ঈদ বলেনঃ এরপর বিষয়টি আমি ‘আবদুল্লাহ্‌ ইবনু ‘উমার (রাঃ)-এর কাছে উঠালাম। তখন তিনি বললেনঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বানূ ‘আজলান গোত্রের দু’জনকে (স্বামী-স্ত্রীকে) আলাদা করে দিয়েছিলেন। (ই.ফা.৩৬০৯, ই.সে.৩৬০৯)