সুনান নাসাঈ অঃ->পানির বর্ণনা বাব->একজন লোকের উযূ এবং গোসলের জন্য কতটুকু পানি যথেষ্ট হাঃ-৩৪৬

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মুদ পরিমাণ পানি দ্বারা উযূ করতেন আর গোসল করতেন এক সা পানি দ্বারা।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->নাপাকী হতে উযু ও গোসলের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ হাঃ-২৬৭

সাফীনাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মুদ্দ পানি দিয়ে উযু করতেন এবং এক সা’ পানি দিয়ে গোসল করতেন। [২৬৫]


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->নাপাকী হতে উযু ও গোসলের জন্য প্রয়োজনীয় পানির পরিমাণ হাঃ-২৬৮

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মুদ্দ পানি দিয়ে উযু করতেন এবং এক সা’ পানি দিয়ে গোসল করতেন। [২৬৬]