সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->অপবিত্রতার গোসলে কতটুকু পরিমাণ পানি ব্যবহার মুস্তাহাব, পুরুষ এবং মেয়েলোক একই অবস্থায় একই পাত্র থেকে পানি নিয়ে গোসল করা এবং তাদের উভয়ের মধ্যে একজনের অবশিষ্ট পানি দিয়ে অপরজনের গোসল করার বর্ণনা। হাঃ-৬২৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসুলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পাঁচ মাক্‌কুক পানি দিয়ে গোসল করতেন এবং এক মাক্‌কুক পানি দিয়ে ওযূ করতেন। আর ইবনু আল মুসান্না বলেছেন: পাঁচ মাক্‌কুক দিয়ে গোসল করতেন এবং বর্ণনাকারীদের মধ্যে ইবনু মু’আয ‘আবদুল্লাহ ইবনু ‘আবদুল্লাহ থেকে হাদীসটি বর্ণনা করেছেন। তিনি ‘ইবনু জাব্‌র’ শব্দটি উল্লেখ করেননি। (মাক্‌কুক ও মুদ্‌ পৌনে এগার ছটাক পরিমাণ এবং এক সা’ দু’সের এগার ছটাক পরিমাণ।) (ই.ফা. ৬২৭, ই.সে. ৬৪২)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->উযূর জন্য একজন পুরুষের জন্য কি পরিমাণ পানি যথেষ্ট হাঃ-৭৩

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মাক্কুক [৩] পরিমাণ পানি দ্বারা উযূ করতেন এবং পাঁচ মাক্কুক পরিমাণ পানি দ্বারা গোসল করতেন।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পুরুষের গোসলের জন্য পানির পরিমাণ হাঃ-২২৯

আবদুল্লাহ ইব্‌ন জাবর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আনাস ইব্‌ন মালিক (রাঃ)-কে বলতে শুনেছি যে, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এক মাক্‌কুক [২] দ্বারা উযূ করতেন এবং গোসল করতেন পাঁচ মাক্‌কুক দ্বারা। [৩]