সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->জুনুব [২] ব্যক্তির (গোসলের পর) অবশিষ্ট পানি হাঃ-৭২

উরওয়া (রাঃ) থেকে বর্নিতঃ

আয়েশা (রাঃ) তাঁর নিকট বর্ণনা করেছেন যে, তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর সাথে একই পাত্রে গোসল করতেন।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->পুরুষের গোসলের জন্য পানির পরিমাণ হাঃ-২২৮

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এমন এক পানির পাত্রে গোসল করতেন যার নাম ফারাক (যাতে ষোল রত্‌ল পানি ধরত) আর আমি এবং তিনি একই পাত্রে গোসল করতাম।


সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আসরের সালাত তাড়াতাড়ি আদায় করা হাঃ-৫০৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (এমন সময়) আসরের সালাত আদায় করলেন যে, সূর্য রশ্মি তখনও তাঁর ঘরে ছিল এবং সূর্য রশ্মি তখনও গৃহের আঙিনা থেকে উপরে উঠেনি।


সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->কদুর খোল এবং আলকাতরা মাখানো কলসির নাবীয নিষেধ হাঃ-৫৬২৯

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কদুর খোল এবং আলকাতরা মাখানো কলসে নাবীয তৈরি করতে নিষেধ করেছেন।