সহিহ বুখারী অঃ->ওজু বাব->স্বীয় স্ত্রীর সঙ্গে উযূ করা এবং স্ত্রীর উযূর অবশিষ্ট পানি (ব্যবহার করা)। হাঃ-১৯৩

‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আল্লাহর রসূল –এর সময় পুরুষ এবং মহিলা একত্রে (এক পাত্র হতে) উযূ করতেন। (আধুনিক প্রকাশনীঃ ১৮৭, ইসলামী ফাউন্ডেশনঃ ১৯৩)


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->নারী-পুরুষের একত্রে উযূ করা হাঃ-৭১

ইব্‌ন উমর (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যামানায় নারী-পুরুষ একত্রে উযূ করতেন। [১]


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->স্ত্রী লোকের ব্যবহারের অবশিষ্ট পানি দিয়ে (পুরুষের) উযু করা হাঃ-৭৯

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর যুগে পুরুষ ও নারীরা উযু করতেন। বর্ণনাকারী মুসাদ্দাস বলেন, তারা একই পাত্রের পানি দিয়ে একত্রে উযু করত। সহীহঃ বুখারী ‘একই পাত্রের’ কথাটি বাদে।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->স্বামী-স্ত্রীর একই পাত্রের পানিতে উযু করা হাঃ-৩৮১

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর যুগে নারী ও পুরুষেরা একই পাত্রের পানি দিয়ে উযু করতো। [৩৭৯]