সহিহ মুসলিম অঃ->ত্বলাক্ব বাব->বায়িন ত্বলাক্বপ্রাপ্ত[৬১] স্ত্রীর জন্য খোরপোষ নেই হাঃ-৩৫৯০

ফাত্বিমাহ্‌ বিনতু ক্বায়স(রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জীবদ্দশায় তার স্বামী তাকে ত্বলাক্ব দেন। এরপর তার স্বামী তার জন্য (‘ইদ্দতকালীন সময়ের ব্যয় নির্বাহের জন্য) সামান্য পরিমাণ খোরপোষ দিয়েছিলেন। তিনি তা দেখে বললেন, আল্লাহ্‌র কসম! আমি অবশ্যই এ বিষয়টি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর গোচরে আনব। যদি খোরপোষ আমার প্রাপ্য হয় তবে আমি তা এ পরিমাণে উসুল করব যাতে সুচারুভাবে আমার প্রয়োজন পূরণ হয়। আর খোরপোষ আমার প্রাপ্য না-ই হয় তাহলে আমি তার নিকট থেকে কিছুই গ্রহণ করব না। তিনি বলেন, এরপর আমি বিষয়টি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকটে উত্থাপন করলাম। তিনি আমাকে বললেন তোমার জন্য কোন খোরপোষ নেই, বাসস্থানও নেই। (ই.ফা. ৩৫৬০, ই.সে. ৩৫৬০)


সহিহ মুসলিম অঃ->ত্বলাক্ব বাব->বায়িন ত্বলাক্বপ্রাপ্ত[৬১] স্ত্রীর জন্য খোরপোষ নেই হাঃ-৩৬০০

ফাত্বিমাহ্ বিনতু ক্বায়স (রাঃ)-এর সূত্র থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে তিন ত্বলাক্বপ্রাপ্তা মহিলা সর্ম্পকে বর্ণিত। তিনি (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেন, তার জন্য বাসস্থান ও খোরপোষ কোনটাই নেই। (ই.ফা. ৩৫৭০, ই.সে. ৩৫৭০)


সুনান নাসাঈ অঃ->তালাক বাব->একত্রে তিন তালাক এবং সে বিষয়ে কঠোর হুঁশিয়ারি হাঃ-৩৪০৪

ফাতিমা বিনত কায়স (রাঃ) থেকে বর্নিতঃ

(তিনি বলেন)- তিন তালাকপ্রাপ্তা নারীর কোন খোরপোষ ও বাসস্থান নেই।