সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->কুকুরের পানীয় পাত্র সম্পর্কে বিধান হাঃ-৫৪০

ইবনুল মুগাফফাল (রা.) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর হত্যার নির্দেশ দিয়েছিলেন। পরে বললেন, তাদের কি হয়েছে যে, তারা কুকুরের পিছনে পড়লো? তারপর শিকারী কুকুর এবং বকরীর (পাহারা দেয়ার) কুকুর পোষার অনুমতি দেন এবং বলেন যে, যখন তোমাদের কারো পাত্রে কুকুর মুখ লাগিয়ে পান করবে তখন সাতবার ধুয়ে ফেলবে এবং অষ্টমবার মাটি দিয়ে মেজে ফেলবে। (ই.ফা. ৫৪৪, ই.সে. ৫৬০)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->কুকুরের লেহনকৃত পাত্র ধয়া। হাঃ-৭৪

ইবনু মুগাফ্‌ফাল (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কুকুর হত্যার নির্দেশ দিলেন, অতঃপর বললেনঃ মানুষ এবং কুকুরের কী হল? এরপর তিনি শিকারী কুকুর, বকরী ও শস্য পাহারার কুকুর পালনের অনুমতি দিলেন এবং বললেনঃ কুকুর কোন পাত্রে মুখ দিলে তা সাতবার ধুয়ে নিবে। আর অষ্টম বার মাটি দ্বারা ঘষবে। সহীহঃ মুসলিম।