সহিহ মুসলিম অঃ->বিবাহ বাব->শিগার বিবাহ হারাম ও তা বাতিল হাঃ-৩৩৫৯

ইবনু ‘উমার (রাযিঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ “ইসলামে শিগার নেই।” (ই.ফা. ৩৩৩৩, ই.সে. ৩৩৩২)


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->শিগার (পদ্ধতির বিবাহ )১ হাঃ-৩৩৩৫

ইমরান ইব্‌ন হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইসলামে জালাব [১] জানাব [২] এবং শিগার নেই। আর যে ব্যক্তি লুট করে কিছু আত্মসাৎ করে , সে আমাদের দলভুক্ত নয়।


সুনান নাসাঈ অঃ->ঘোড়া বাব->জালাব [১] প্রসঙ্গে হাঃ-৩৫৯০

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে, তিনি বলেছেনঃ ইসলামে জালাব, জানাব ও শিগার নেই। আর যে ব্যক্তি লুন্ঠন করে, সে আমাদের দলভুক্ত নয়।


সুনান নাসাঈ অঃ->ঘোড়া বাব->জানাব [১] সম্পর্কে হাঃ-৩৫৯১

ইমরান ইব্‌ন হুসায়ন (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইসলামে জালাব, জানাব এবং শিগার [২] নেই।


জামে' আত-তিরমিজি অঃ->বিবাহ বাব->শিগার বিয়ে নিষিদ্ধ হাঃ-১১২৩

ইমরান ইবনু হুসাইন (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইসলামে ‘জালাব’, ‘জানাব’ বা ‘শিগার’ কোনটারই স্থান নেই। যে লোক ছিনতাই বা লুণ্ঠন করল সে লোক আমাদের অন্তর্ভুক্ত নয়। সহীহ, মিশকাত তাহকীক ছানী (২৯৪৭), সহীহ আবূ দাউদ (২৩২৪)


সুনানে ইবনে মাজাহ অঃ->জানাযাহ বাব->মৃতের জন্য কান্নাকাটি করা হাঃ-১৫৯২

ইবনু আবূ আওফা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (মৃতের জন্য) বিলাপ করতে বা শোকগাঁথা গাইতে নিষেধ করেছেন। [১৫৯০]


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->শিগার বিবাহ নিষিদ্ধ হাঃ-১৮৮৫

আনাস বিন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ইসলামে শিগার বিবাহের কোন সুযোগ নাই। [১৮৮৫]