সহিহ মুসলিম অঃ->দুধপান বাব->দুধমায়ের স্বামীর সাথে হারাম সাব্যস্ত হওয়া হাঃ-৩৪৭১

‘আয়িশাহ্‌ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বর্ণনা করেন যে, আফ্‌লাহ নামক তাঁর দুধচাচা তাঁর সাথে সাক্ষাত করার জন্য অনুমতি চাইলেন। তিনি তাঁকে নিষেধ করে দেন। অতঃপর তিনি এ সম্পর্কে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে অবহিত করলেন। তিনি তাঁকে বললেন, তুমি তাঁর থেকে পর্দা করবে না। কেননা দুধ পানের সম্পর্ক দ্বারা ঐসব লোক হারাম হয়ে যায় যারা রক্ত সম্পর্ক দ্বারা হারাম হয়। (ই.ফা. ৩৪৪৪, ই.স. ৩৪৪৩)


সুনানে ইবনে মাজাহ অঃ->বিবাহ বাব->বংশীয় সম্পর্কের দরুন যারা হারাম হয়, দুধপানজনিত কারণেও তারা হারাম হয়। হাঃ-১৯৩৭

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ বংশীয় সম্পর্কের দরুন যারা হারাম হয়, দুধপানজনিত কারণেও তারা হারাম হয়। [১৯৩৭]


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->দুধ পান সম্পর্কের কারণে যারা হারাম হাঃ-৩৩০২

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেন, বংশগত সূত্রে যারা হারাম, দুধ পানের সম্পর্ক দ্বারা তারা হারাম।