সহিহ বুখারী অঃ->শর্তাবলী বাব->বিবাহ বন্ধনের সময় মোহর সম্পর্কে শর্তাবলী। হাঃ-২৭২১

‘উকবাহ ইব্‌নু ‘আমির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আল্লাহ্‌র রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, শর্তসমূহের মধ্যে যা পূর্ন করার সর্বাধিক দাবী রাখে তা হল সেই শর্ত যার দ্বারা তোমরা তোমাদের স্ত্রীদের হালাল করেছ।


সহিহ বুখারী অঃ->বিয়ে-শাদী বাব->বিয়েতে শর্তারোপ করা। হাঃ-৫১৫১

‘উক্‌বাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, সকল শর্তের চেয়ে বিয়ের শর্ত পালন করা তোমাদের অধিক কর্তব্য এজন্য যে, এর মাধ্যমেই তোমাদেরকে স্ত্রী অঙ্গ ভোগ করার অধিকার দেয়া হয়েছে।(আধুনিক প্রকাশনী- ৪৭৭১, ইসলামিক ফাউন্ডেশন- ৪৭৭৪)


জামে' আত-তিরমিজি অঃ->বিবাহ বাব->বিয়ে ‘আকদ (বিধিবদ্ধ) হওয়ার সময় শর্তারোপ হাঃ-১১২৭

উকবা ইবনু আমির আল-জুহানী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ তোমাদেরকে (বিয়ের চুক্তির) যে সকল শর্ত পালন করতে হয় তার মধ্যে সেসব শর্তই সবচেয়ে বেশি পালনীয় যার দ্বারা কোন মহিলাকে তোমরা হালাল কর। সহীহ্, ইবনু মা-জাহ (১৯৫৪), বুখারী, মুসলিম


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->বিবাহের শর্ত প্রসঙ্গে হাঃ-৩২৮২

উকবা ইবন আমির (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেন, প্রতিপালনীয় রূপে সর্বাধিক গুরুত্বপূর্ণ শর্ত হলো, তোমরা যা দ্বারা (মহিলার) লজ্জাস্থান হালাল করবে।