সহিহ মুসলিম অঃ->প্রশাসন ও নেতৃত্ব বাব->আল্লাহর পথে দানের ফাযীলাত ও তা বর্ধিত হওয়া হাঃ-৪৭৯১

আবূ মাস’উদ আনসারী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, একদা এক ব্যক্তি একটি উটনী লাগামসহ নিয়ে এসে বলল, এটা আল্লাহর পথে (দান করলাম)। তখন রসূলুল্লাহ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) বললেনঃ এর বিনিময়ে কিয়ামাতের দিন তুমি সাতশ’ উটনী লাভ করবে যার প্রত্যেকটি লাগামসহ হবে। (ই.ফা. ৪৭৪৪, ই.সে. ৪৭৪৫)