সহিহ বুখারী অঃ->ওজু বাব->বাচ্চাদের পেশাব। হাঃ-২২৩

উম্মু কায়স বিন্‌ত মিহসান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তাঁর এমন একটি ছোট ছেলেকে নিয়ে আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এলেন যে তখনো খাবার খেতে শিখেনি। আল্লাহর রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) শিশুটিকে তাঁর কোলে বসালেন। তখন সে তাঁর কাপড়ে পেশাব করে দিল। তিনি পানি আনিয়ে এর উপর ছিটিয়ে দিলেন এবং তা ধৌত করলেন না। [১] (৫৬৯৩; মুসলিম ২/৩১, হাঃ ২৮৭, আহমাদ ২৭০৬৪, ২৭০৭২) (আধুনিক প্রকাশনীঃ ২১৭, ইসলামী ফাউন্ডেশনঃ ২২৩)


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->দুগ্ধ পোষ্য শিশুর প্রস্রাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি হাঃ-৫৫২

উম্মু কায়স বিনতু মিহসান (রা.) থেকে বর্নিতঃ

তিনি তার শিশু পুত্র সহ, যে তখনও খাদ্য খাওয়া শুরু করেনি, রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে গেলেন। তার শিশু পুত্রটি তখনও কঠিন খাদ্য খেতে শুরু করেনি। তিনি শিশুটিকে রসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কোলে রেখে দিলেন। সে তাঁর কাপড়ে প্রস্রাব করে দিল। বর্ণনাকারী বলেন, তাতে তিনি পানি ছিটিয়ে দেয়া ছাড়া অধিক কিছুই করলেন না। (ই.ফা. ৫৫৬, ই.সে. ৫৭২)


সহিহ মুসলিম অঃ->তাহারাত (পবিত্রতা) বাব->দুগ্ধ পোষ্য শিশুর প্রস্রাবের হুকুম এবং তা ধোয়ার পদ্ধতি হাঃ-৫৫৪

‘উবাইদুল্লাহ্ ইবনু ‘আবদুল্লাহ্ ইবনু ‘উতবাহ্ ইবনু মাস’উদ (রহঃ) থেকে বর্নিতঃ

উম্মু কায়স বিনতু মিহ্সান (রাঃ) যিনি ছিলেন রসূলূল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে বাই‘আত গ্রহণকারিনী প্রথম মুজাহির মহিলাদের অন্যতম। তিনি ছিলেন বানু আসাদ ইবনু খুযাইমাহ্ গোত্রের ‘উক্কাশাহ্ ইবনু মিহসান (রাঃ)-এর বোন। রাবী বলেন, তিনি (উম্মু কায়স) আমাকে জানান যে, তিনি একবার তার এক পুত্রকে যে তখনো খাবার গ্রহণের বয়সে পৌছেনি- নিয়ে রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কাছে এলেন। ‘উবাইদুল্লাহ্ বলেন, তিনি আমাকে জানান যে, তাঁর সে পুত্র রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর কোলে প্রস্রাব করে দিল। অতঃপর রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পানি আনিয়ে তাঁর কাপড়ের উপর ছিটিয়ে দিলেন এবং তা মোটেই ধুলেন না। (ই.ফা. ৫৫৮, ই.সে. ৫৭৪)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->শিশুদের পেশাব কাপড়ে লাগলে হাঃ-৩৭৪

উম্মু কায়িস বিনতু মিহসান (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি তাঁর দুগ্ধপোষ্য শিশুপুত্রকে নিয়ে রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট আসলেন। রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে নিজের কোলে বসালে শিশুটি তাঁর পরিধেয় বস্ত্রে পেশাব করে দেয়। তিনি পানি আনিয়ে তাতে ছিটিয়ে দিলেন, কিন্তু ধৌত করলেন না। সহীহঃ বুখারী ও মুসলিম।