সহিহ মুসলিম অঃ->কিতাবুস্‌ সিয়াম (রোজা) বাব->আইয়্যামে তাশরীক্বে সিয়াম পালন করা হারাম হাঃ-২৫৬৭

নুবায়শাহ্ আল হুযালী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, আইয়্যামে তাশরীক্ব হচ্ছে পানাহার করার দিন। (ই.ফা. ২৫৪৪, ই.সে. ২৫৪৩)


সুনানে আবু দাউদ অঃ->সওম (রোজা) বাব->তাশরীকের দিনসমূহে সওম পালন হাঃ-২৪১৯

‘উকবাহ ইবনু ‘আমির (রাঃ) থেকে বর্নিতঃ

রাসুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আরাফাহর দিন, কুরবানীর দিন এবং তাশরিকের দিনগুলো হচ্ছে আমাদের মুসলিমদের ঈদের দিন, এগুলো পানাহারের দিন।


জামে' আত-তিরমিজি অঃ->কিতাবুল সিয়াম (রোযা) বাব->আইয়্যামে তাশ্‌রীক-এ রোযা পালন করা মাকরূহ্‌ হাঃ-৭৭৩

উক্‌বা ইবনু আমির (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ আমাদের মুসলিম জনগণের ঈদের দিন হচ্ছে আরাফার দিন, কুরবানীর দিন ও তাশ্‌রীকের দিন। এ দিনগুলো হচ্ছে পানাহারের দিন। -সহীহ্, সহীহ্ আবূ দাঊদ (২০৯০), ইরওয়া (৪/১৩০)