হাম্মাম ইবনুল হারিস থেকে বর্নিতঃ
তিনি ‘আয়িশা (রাঃ) -এর মেহমান ছিলেন। তার স্বপ্নদোষ হলো। ‘আয়িশা (রাঃ) -এর এক বাঁদী তাকে কাপড় থেকে বীর্য ধুতে দেখে বিষয়টি ‘আয়িশাহ্কে অবহিত করেন। তখন তিনি বলেন, আমি নিজে দেখেছি এবং আমি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর কাপড় হতে বীর্য রগড়ে তুলে ফেলেছি। সহীহঃ মুসলিম।
আয়েশা(রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেনঃ আমার মনে পড়ে, আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–এর কাপড় থেকে জানাবাতের চিহ্ন ঘষে ফেলতাম।