মু’আবিয়াহ ইবনু আবূ সুফিয়ান থেকে বর্নিতঃ
তিনি তার বোন ও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর স্ত্রী উম্মু হাবীবাহ (রাঃ) -কে জিজ্ঞেস করেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি স্ত্রী সহবাসকালে পরিহিত কাপড়ে সলাত আদায় করতেন? তিনি বললেন, হ্যাঁ তাতে কোনরূপ অপবিত্রতা পরিদৃষ্ট না হলে আদায় করতেন।
মুআবিয়াহ বিন আবূ সুফ্ইয়ান থেকে বর্নিতঃ
তিনি তার বোন ও নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর স্ত্রী উম্মু হাবীবাহ (রাঃ) কে জিজ্ঞেস করেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) যে কাপড় পরে সহবাস করতেন তা পরেই কি তিনি সলাতও আদায় করতেন? তিনি বলেন, হাঁ, যদি তাতে নাপাকী না লাগতো। [৫৩৮]