সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ত্বওয়াফের সময় হাজারে আসওয়াদ চুম্বন করা মুস্তাহাব হাঃ-২৯৬১

সুওয়ায়দ ইবনু গাফালাহ্ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ‘উমার (রাঃ)-কে হাজারে আসওয়াদ চুম্বন করতে এবং তা জড়িয়ে ধরতে দেখেছি। তিনি বলেছেন, আমি তোমার প্রতি রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর গভীর ভালোবাসা লক্ষ্য করেছি। (ই.ফা. ২৯৩৭, ই.সে. ২৯৩৫)