সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->মহিলাদের হায়িযকালীন সময়ের পরিধেয় কাপড় ধোয়া হাঃ-৩৬২

হিশাম (রহঃ) থেকে বর্নিতঃ

হিশাম (রহঃ) সূত্রে উক্ত হাদীসের সমার্থক বর্ণনা আছে। তাতে রয়েছেঃ নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ কোন জিনিস দিয়ে তা দূর করে পানি দ্বারা ঘষে নিবে। তারপর তাতে পানি ছিটিয়ে ধুয়ে ফেলবে। সহীহঃ বুখারী ও মুসলিম


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->কাপড় হতে হায়িযের রক্ত ধুয়ে ফেলা হাঃ-১৩৮

আসমা বিনতু আবী বাকার সিদ্দীক (রাঃ) থেকে বর্নিতঃ

এক মহিলা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট হায়েইযের রক্ত লাগা কাপড়ের বিধান সম্পর্কে প্রশ্ন করলেন। রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ আঙ্গুল দিয়ে খুঁটে খুঁটে তা তুলে ফেল, অতঃপর পানি দিয়ে তা আঙ্গুলের মাধ্যমে মলে নাও, অতঃপর তাতে পানি গড়িয়ে দাও, অতঃপর তা পরে নামায আদায় কর। সহীহ। ইবনু মাজাহ- (৬২৯), বুখারী ও মুসলিম।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুর রক্ত কাপড়ে লাগলে হাঃ-৩৯৪

আসমা বিন্‌ত আবূ বকর (রাঃ) থেকে বর্নিতঃ

জনৈক মহিলা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে ঋতুর রক্ত কাপড়ে লাগলে কি করতে হবে সে বিষয়ে জিজ্ঞাসা করল। তিনি বললেনঃ তা খুঁটবে পরে তা আঙ্গুল দ্বারা মলবে। তারপর পানি ঢেলে ধুয়ে নিবে এবং তাতেই সালাত আদায় করবে।