‘আবদুল্লাহ ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি কা’বার নিকটে পৌছলেন। ইতোমধ্যে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম), বিলাল ও উসামাহ্ (রাঃ) কা’বার অভ্যন্তরে প্রবেশ করেন। ‘উসমান ইবনু ত্বল্হাহ্ (রাঃ) দরজা বন্ধ করে দিলেন। তারা কিছু সময় কা’বার অভ্যন্তরে অবস্থান করলেন। অতঃপর দরজা খোলা হ’ল এবং নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বেরিয়ে এলেন। আমি সিঁড়ি বেয়ে উপরে উঠলাম এবং বায়তুল্লাহ্র অভ্যন্তরে প্রবেশ করে জিজ্ঞেস করলাম, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কোথায় সলাত আদায় করেছেন? তারা বললেন, এখানে। ইবনু ‘উমার (রাঃ) বলেন, তিনি কত রাক’আত সালাত আদায় করেছেন তা আমি তাদের নিকট জিজ্ঞেস করতে ভুলে গেছি। (ই.ফা. ৩১০০, ই.সে. ৩০৯৭)