সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->ঋতুবতী স্ত্রীর সাথে সহবাসের কাফফারা হাঃ-২৬৪

ইবনু 'আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

যে ব্যক্তি হায়িয অবস্থায় স্ত্রী সঙ্গম করে তার সম্পর্কে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ সে যেন এক দীনার অথবা আধা দীনার সদাক্বাহ্ করে। ইমাম আবূ দাউদ (রহঃ) বলেন, সহীহ বর্ণনাসমূহে এরূপই রয়েছে। তিনি বলেন, এক দীনার অথবা আধা দীনার। শু'বাহ কখনো হাদীসটি মারফুভাবে বর্ণনা করেননি।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->যে ব্যক্তি হায়িদগ্রস্ত স্ত্রীর সাথে সঙ্গম করলো হাঃ-৬৫০

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, কোন ব্যক্তি তার হায়িদগ্রস্তা স্ত্রীর সাথে সহবাস করলে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাকে অর্ধ-দীনার সদাকা (দান-খয়রাত) করার নির্দেশ দিয়েছেন। [৬৪৮]


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->আল্লাহ্‌ তা’আলার নিষেধাজ্ঞা জানা সত্ত্বেও কোন ব্যক্তি যদি তার স্ত্রীর সাথে হায়য অবস্থায় সহবাস করে তবে তার উপর যে শাস্তি নির্ধারিত, তার বর্ণনা হাঃ-৩৭০

ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণনা করেন, যে ব্যক্তি হায়য অবস্থায় স্ত্রী সহবাস করে, তার ব্যাপারে হুকুম এই যে, সে এক দীনার অথবা অর্ধ দীনার সদকা করবে।