সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->হাজ্জের মাসসমূহে ‘উমরাহ্‌ পালন করা জায়িয হাঃ-২৯০০

আবুল ‘আলিয়াহ্ আল বার্রা (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি ইবনু ‘আব্বাস (রাঃ)-কে বলতে শুনেছেন : রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) হাজ্জের ইহরাম বাঁধলেন। তিনি যিলহাজ্জ মাসের ৪ তারিখের পর (মক্কা) পৌঁছলেন এবং ফজরের সলাত আদায় করলেন। সলাত শেষে তিনি বললেনঃ যে ব্যক্তি এ ইহরামকে ‘উমরার ইহরামে পরিণত করতে চায়, সে তা করতে পারে। (ই.ফা. ২৮৭৬, ই.সে. ২৮৭৫)