সহিহ বুখারী অঃ->সালাতে কসর করা বাব->নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিদায় হজ্জে কত দিন অবস্থান করেছিলেন? হাঃ-১০৮৫

ইব্‌নু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এবং তাঁর সাহাবীগণ (যুল হিজ্জার) ৪র্থ তারিখ সকালে (মক্কায়) আগমন করেন এবং তাঁরা হাজ্জের জন্য তালবীয়া পাঠ করতে থাকেন। অতঃপর তিনি তাঁদের হাজ্জকে ‘উমরায় পরিণত করার আদেশ দেন। তবে তারা ব্যতীত যাঁদের নিকট হাদী (কুরবানীর পশু) ছিল। হাদীস বর্ণনায় ‘আতা (রহঃ) জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-এর অনুসরণ করেছেন।


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->হাজ্জের মাসসমূহে ‘উমরাহ্‌ পালন করা জায়িয হাঃ-২৯০২

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ও তাঁর সাহাবীগণ হাজ্জের ইহরাম বেঁধে (যিলহাজ্জ মাসের প্রথম) দশ দিনের চারদিন অতিবাহিত হওয়ার পর মাক্কায় উপনীত হন। তিনি তাদেরকে নির্দেশ দিলেন, তারা যেন এ ইহরামকে ‘উমরার ইহরামে পরিণত করে। (ই.ফা. ২৮৭৮, ই.সে. ২৮৭৭)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->হাজ্জের মাসসমূহে ‘উমরাহ্‌ পালন করা জায়িয হাঃ-২৯০৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘যি তুওয়া’ নামক স্থানে ফজরের সলাত আদায় করলেন। যিলহাজ্জ মাসের চারদিন অতিক্রান্ত হবার পর (মাক্কায়) পৌঁছলেন এবং তাঁর সাহাবীগণের নির্দেশ দিলেন, তারা যেন নিজেদের ইহরামকে ‘উমরায় পরিণত করে- কিন্তু যার সাথে কুরবানীর পশু আছে, সে ব্যতীত। (ই.ফা. ২৮৭৯, ই.সে. ২৮৭৮)