সহিহ বুখারী অঃ->ইহ্‌রাম অবস্থায় শিকার ও অনুরূপ কিছুর বদলা বাব->মুহরিম ব্যক্তির জন্য সিঙ্গা (রক্তমোক্ষম) লাগানো। হাঃ-১৮৩৬

ইব্‌নু বুহাইনা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্থায় ‘লাহইয়ে জামাল’ নামক স্থানে তাঁর মাথার মধ্যখানে সিঙ্গা লাগিয়েছিলেন।


সহিহ বুখারী অঃ->চিকিৎসা বাব->মাথায় শিঙ্গা লাগানো। হাঃ-৫৬৯৮

‘আবদুল্লাহ্‌ ইবনু বুহাইনা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহ্‌রাম বাঁধা অবস্থায় মক্কার পথে ‘লাহযী জামাল’ নামীয় জায়গায় তাঁর মাথার মাঝখানে শিঙ্গা লাগান।(আধুনিক প্রকাশনী- ৫২৮৬, ইসলামিক ফাউন্ডেশন- ৫১৮২)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->ইহরাম অবস্থায় শিঙ্গা লাগানো জায়িয হাঃ-২৭৭৬

ইবনু বুহায়নাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্থায় মাক্কায় যাবার পথে নিজের মাথার মথ্যস্থলে শিঙ্গা লাগিয়েছিলেন। (ই.ফা. ২৭৫৩, ই.সে. ২৭৫১)


সুনানে ইবনে মাজাহ অঃ->চিকিৎসা বাব->দেহে রক্তমোক্ষণের স্থান হাঃ-৩৪৮১

আবদুল্লাহ বিন বুহায়নাহ (রাঃ), থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘লাহী জামাল’ নামক স্থানে ইহরাম অবস্থায় তাঁর মাথার মধ্যখান বরাবর রক্তমোক্ষণ করিয়েছেন। তাহকীক আলবানীঃ সহীহ।