সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মুহরিম বিয়ে করতে পারবে কি? হাঃ-১৮৪৪

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্হায় মায়মূনাহ (রাঃ)-কে বিয়ে করেছেন। [১৮৪৪]


জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->ইহরাম পরিহিত অবস্থায় বিয়ের অনুমতি প্রসঙ্গে হাঃ-৮৪৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজের ইহরাম অবস্থায় মাইমূনাহ (রাঃ)-কে বিয়ে করেছেন। (শাজ, দেখুন পূর্বের হাদীস)


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মুহরিমের জন্য বিবাহের অনুমতি হাঃ-২৮৩৯

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেছিলেন। তখন তাঁরা উভয়ে মুহরিম ছিলেন।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->মুহরিম ব্যক্তির বিবাহের বৈধতা হাঃ-৩২৭১

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) (রাঃ) মায়মূনা বিনত হারিস (রাঃ)-কে বিবাহ করেন, তখন তিনি মুহরিম ছিলেন। ইয়ালার হাদীসে আছে (বিবাহ হয়) সারিফ নামক স্থানে।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->মুহরিম ব্যক্তির বিবাহের বৈধতা হাঃ-৩২৭২

আবূ শা’সা (রহঃ) থেকে বর্নিতঃ

ইবন আব্বাস (রাঃ) তাঁকে অবহিত করেছেন যে, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মায়মূনাকে বিবাহ করেন, তখন তিনি ইহরাম অবস্থায় ছিলেন।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->মুহরিম ব্যক্তির বিবাহের বৈধতা হাঃ-৩২৭৪

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেন ইহরাম অবস্থায়।