সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->মুহরিম বিয়ে করতে পারবে কি? হাঃ-১৮৪৪

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইহরাম অবস্হায় মায়মূনাহ (রাঃ)-কে বিয়ে করেছেন। [১৮৪৪]


জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->ইহরাম পরিহিত অবস্থায় বিয়ের অনুমতি প্রসঙ্গে হাঃ-৮৪৩

ইবনু ‘আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) নিজের ইহরাম অবস্থায় মাইমূনাহ (রাঃ)-কে বিয়ে করেছেন। (শাজ, দেখুন পূর্বের হাদীস)


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->মুহরিমের জন্য বিবাহের অনুমতি হাঃ-২৮৪০

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মায়মূনা (রাঃ)-কে ইহরাম অবস্থায় বিবাহ করেছিলেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->যে স্থান থেকে জামরাতুল আকাবায় কংকর মারা হয় হাঃ-৩০৭২

আবদুর রহমান ইবন ইয়াযীদ (রহঃ) থেকে বর্নিতঃ

আমি ইবন মাসউদ (রাঃ) -কে বাতনে ওয়াদী (উপত্যকার নিম্নঅংশ) হতে জামরাতুল-আকাবায় কংকর মারতে দেখেছি। তারপর তিনি বললেন : যিনি ব্যতীত অন্য কোন ইলাহ নেই, তার শপথ! এই সে ব্যক্তির কংকর মারার স্থান, যার উপর সূরা বাকার নাযিল হয়েছে।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->মুহরিম ব্যক্তির বিবাহের বৈধতা হাঃ-৩২৭৪

ইবন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) মায়মূনা (রাঃ)-কে বিবাহ করেন ইহরাম অবস্থায়।