সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয হাঃ-৫৭৯

‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় পানি পান করতাম এবং পরে নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে অবশিষ্টটুকু প্রদান করলে আমি যেখানে মুখ লাগিয়ে পান করতাম তিনিও পাত্রের সে স্থানে মুখ লাগিয়ে পান করতেন। আবার আমি ঋতুবতী অবস্থায় হাড় খেয়ে তা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে দিলে আমি যেখানে মুখ লাগিয়েছিলাম তিনি সেখানে মুখ লাগিয়ে খেতেন। তবে যুহায়র কর্তৃক বর্ণিত হাদীসে “পান করার” উল্লেখ নেই। (ই.ফা. ৫৮৩, ই.সে.৫৯৯)


সুনানে আবু দাউদ অঃ->পবিত্রতা অর্জন বাব->ঋতুবতী স্ত্রীর সাথে একত্রে আহার ও মেলামেশা করা হাঃ-২৫৯

'আয়িশাহ্ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি হায়িয অবস্থায় হাড় চুষে খেয়ে তা নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে দিতাম। তিনিও তাঁর মুখ হাড়ের ঐ স্থানে লাগাতেন, যেখানে আমি লাগিয়েছি। আবার পানীয় দ্রব্য পান করে তাঁকে দিতাম। তিনি তখনও ঐ স্থান থেকে পান করতেন যেখানে মুখ লাগিয়ে আমি পান করেছি। সহীহঃ মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->ঋতুবতী নারীর সাথে একতে পানাহার এবং তার উচ্ছিষ্ট হাঃ-৬৪৩

আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি ঋতুবতী অবস্থায় হাড় চুষতাম, অতঃপর রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেটি নিয়ে আমার মুখ লাগানো স্থানে তাঁর মুখ রেখে তা চুষতেন। আবার আমি ঋতুবতী থাকাকালে যে ‍পাত্রে পানি পান করতাম, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেটি নিয়ে আমার মুখ লাগানো স্থানে তাঁর মুখ লাগিয়ে পান করতেন। [৬৪০]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতি মহিলার উচ্ছিষ্ট হাঃ-৭০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি হাড় থেকে গোশত কামড়ে নিতাম। তারপর আমি যেখানে মুখ রাখতাম রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)–ও সেখানে তাঁর মুখ রাখতেন। অথচ তখন আমি ঋতুমতি ছিলাম। আমি পাত্র থেকে পানি পান করতাম। তারপর তিনি সে স্থানে মুখ রাখতেন, যেখানে আমি মুখ রাখতাম। অথচ আমি তখন ঋতুমতি ছিলাম।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতির সঙ্গে খাওয়া এবং তার ভুক্তাবশেষ পান করা হাঃ-২৮০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলূল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সেখানে মুখ রাখতেন যেখানে মুখ রেখে আমি পান করতাম। তিনি আমার ভুক্তাবশেষ থেকে পান করতেন অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতির ভুক্তাবশেষ আহার করা হাঃ-২৮১

মিকদাম ইব্‌ন শুরায়হ থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ)- কে বলতে শুনেছি যে, তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে পাত্র দিতেন আমি তা থেকে পান করতাম অথচ তখন আমি ঋতুমতি। তারপর আমি তাঁকে সে পাত্র দিতাম আর তিনি আমার পান করার জায়গা তালাশ করে সে জায়গায় তাঁর মুখ রাখতেন।


সুনান নাসাঈ অঃ->পানির বর্ণনা বাব->ঋতুমতি নারীর ভুক্তাবশেষ হাঃ-৩৪১

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি গোশ্‌তযুক্ত হাড় হতে গোশত আলগা করতাম, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর মুখ সেখানেই রাখতেন যেখানে আমি মুখ রেখেছিলাম। আর আমি পাত্র হতে পানি পান করতাম এবং তিনি সেখানেই মুখ রাখতেন যেখানে আমি রেখেছিলাম, অথচ আমি তখন ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি ভুক্তাবশেষ ব্যবহার করা হাঃ-৩৭৯

শুরায়হ (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি আয়েশা (রাঃ) কে বলতে শুনেছি, রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমাকে পানপাত্র দিতেন তখন আমি তা থেকে পান করতাম, অথচ তখন আমি ছিলাম ঋতুমতি। পরে আমি ঐ পাত্র তাঁকে প্রদান করতাম, তখন তিনি আমার মুখ রাখার স্থানটি তালাশ করে সেখানেই মুখ রাখতেন।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি ভুক্তাবশেষ ব্যবহার করা হাঃ-৩৮০

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি পানপাত্র থেকে পান করতাম তখন আমি ছিলাম ঋতুমতি। তারপর আমি তা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট প্রদান করতাম, তিনি আমার মুখের স্থানে তাঁর মুখ রেখে পান করতেন এবং ঋতুমতি অবস্থায় আমি গোস্তযুক্ত হাড় হতে গোস্ত চিবাতাম আর তা রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাতে প্রদান করতাম। তিনি আমার মুখ রাখার স্থানে নিজের মুখ রাখতেন।