সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয হাঃ-৩১০৫

আবূ যুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

আমি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-এর নিকট কুরবানীর পশুর পিঠে আরোহণ সম্পর্কে জিজ্ঞেস করতে শুনেছি। তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ প্রয়োজনবোধে এর পিঠে আরোহণ করতে পার, একে কষ্ট না দিয়ে- যতক্ষণ না অন্য সাওয়ারী পাও। (ই.ফা. ৩০৮০, ই.সে. ৩০৭৭)


সহিহ মুসলিম অঃ->হজ্জ বাব->প্রয়োজনবোধে কুরবানীর পশুর উপর আরোহণ করা জায়িয হাঃ-৩১০৬

আবূ যুবায়র (রহঃ) থেকে বর্নিতঃ

আমি জাবির (রাঃ)-এর নিকট কুরবানীর পশুর পিঠে আরোহণ সম্পর্কে জিজ্ঞেস করলাম। তিনি বলেন, আমি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছিঃ সহানুভূতির সাথে এর পিঠে আরোহণ কর- যদি অন্য কোন সওয়ারী না পাও। (ই.ফা. ৩০৮১, ই.সে. ৩০৭৮)


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->কুরবানীর পশুর পিঠে আরোহণ করা সম্পর্কে হাঃ-১৭৬১

আবুয যুবাইর (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির ইবনু ‘আবদুল্লাহ (রাঃ)-কে কুরবানীর পশুর পিঠে চড়া সম্পর্কে জিজ্ঞেস করলে তিনি বলেন, আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে বলতে শুনেছি : তুমি নিরূপায় হলে অন্য সওয়ারী না পাওয়া পর্যন্ত সদয়ভাবে তার উপর চড়তে পারো। [১৭৬১]