সুনান নাসাঈ অঃ->সালাতের ওয়াক্তসমূহ বাব->আসরের পর সালাতের অনুমতি হাঃ-৫৭৬

আবূ ইসহাক (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন: আমি মাসরূক ও আসওয়াদ-কে বলতে শুনেছি: আমরা সাক্ষ্য দিচ্ছি যে, আয়েশা (রাঃ) বলেছেন: রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আসরের পর যখন আমার নিকট আসতেন, দু‌’রাক‌‌‘আত সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->মসজিদ বাব->শুধু সিজদা করা যায় এমন ক্ষুদ্র চাটাইয়ের ওপর সালাত হাঃ-৭৩৮

মায়মূনা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) খুমরার [১] -এর ওপর সালাত আদায় করতেন।


সুনান নাসাঈ অঃ->কিব্‌লা বাব->সালাত আদায়কারীর সামনে সুতরা না থাকলে, যাতে সালাত নষ্ট হয় আর যাতে নষ্ট হয় না হাঃ-৭৫৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন : আমি রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর সামনে ছিলাম আর তিনি সালাত আদায় করছিলেন। আমি যখন উঠে যেতে চাইলাম, তখন আমি দাঁড়িয়ে তাঁর সম্মুখ দিয়ে যাওয়াটাকে খারাপ মনে করে আস্তে আস্তে (চাদরের নিচ থেকে) বের হয়ে গেলাম।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->ওয়ান নাজমি সূরায় সিজদার বর্ণনা হাঃ-৯৫৯

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সূরা নাজম পাঠ করে সিজদা করলেন।


সুনান নাসাঈ অঃ->সালাত আরম্ভ করা বাব->কিরূপে সিজদায় ঝুঁকবে? হাঃ-১০৮৪

হাকীম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট বায়‘আত গ্রহণ করেছি এ কথার উপর যে, আমি সোজা হয়ে দাঁড়ানো অবস্থা ব্যতীত সিজদার জন্য নীচু হব না।


সুনান নাসাঈ অঃ->উভয় ঈদের সালাত বাব->ইমামের দাঁড়িয়ে খুৎবা দেওয়া হাঃ-১৫৭৪

সিমাক (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি জাবির (রাঃ) জিজ্ঞাসা করলাম যে, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কি দাঁড়িয়ে খুৎবা দিতেন? তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) দাঁড়িয়ে খুৎবা দিতেন। অতঃপর ক্ষনিকের তরে বসতেন, পুনরায় দাঁড়িয়ে যেতেন।


সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->ছগলকে কিলাদা পরান হাঃ-২৭৮৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ আমি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর হাদী ছাগলের কিলাদা পাকাতাম।


সুনান নাসাঈ অঃ->নিকাহ্‌ বাব->চির-কুমার থাকার নিষিদ্ধতা হাঃ-৩২১৩

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বিবাহ না করে সংসার বিরাগী জীবন যাপন (চির কৌমার্য) হতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->ক্রয়-বিক্রয় বাব->‘ওয়ালা’ বিক্রয় হাঃ-৪৬৫৭

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ‘ওয়ালা’ বিক্রয় বা হেবা করতে নিষেধ করেছেন।


সুনান নাসাঈ অঃ->বিভিন্ন প্রকার পানীয় [ও তার বিধান] বাব->যারা মাদকদ্রব্যকে বৈধ বলেছেন, তাদের দলীল হাঃ-৫৬৮২

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তাঁর নিকট কোন ব্যক্তি শরাবের ব্যাপারে প্রশ্ন করলে তিনি বলেনঃ রাসূলুল্লাহ (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) সকল মাদকদ্রব্য থেকে নিষেধ করেছেন।