সহিহ বুখারী অঃ->পথে আটকে পড়া ও ইহ্‌রাম অবস্থায় শিকারকারীর বিধান বাব->হজ্জে বাধাগ্রস্ত হওয়া। হাঃ-১৮১০

সালিম (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ইব্‌নু ‘উমর (রাঃ) বলতেন, আল্লাহ্‌র রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর সুন্নাতই কি তোমাদের পক্ষে যথেষ্ট নয়? তোমাদের কেউ যদি হজ্জ আদায় করতে বাধাগ্রস্ত হয় সে যেন (‘উমরাহ্‌’র জন্য) বাইতুল্লাহ্‌র ও সাফা-মারওয়ার মাঝে তাওয়াফ করে সমস্ত কিছু হতে হালাল হয়ে যায়। অবশেষে পরবর্তী বৎসর হজ্জ আদায় করে নেয়। তখন সে কুরবাণী করবে আর কুরবাণী দিতে যদি না পারে তবে সিয়াম পালন করবে। ‘আবদুল্লাহ্‌ (রহঃ)....ইব্‌নু ‘উমর (রাঃ) হতে অনুরূপ বর্ণনা করেছেন।