সহিহ বুখারী অঃ->ই’তিকাফ বাব->ঋতুবতী কর্তৃক ই‘তিকাফকারীর চুল আঁচড়ে দেওয়া। হাঃ-২০২৮

নবী সহধর্মিণী ‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, মসজিদে ই‘তিকাফরত অবস্থায় নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার দিকে তাঁর মাথা ঝুঁকিয়ে দিতেন আর আমি ঋতুবতী অবস্থায় তাঁর চুল আঁচড়িয়ে দিতাম।


সহিহ বুখারী অঃ->ই’তিকাফ বাব->ই‘তিকাফকারীর গোসল করা। হাঃ-২০৩০

‘আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার ঋতুবতী অবস্থায় আমার সঙ্গে (প্রাকৃতিক) প্রয়োজনে মিশতেন।


সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->ঋতুবতী মহিলাদের জন্যে তার স্বামীর মাথা ধুয়ে দেয়া, তার চুল আঁচড়িয়ে দেয়া জায়িয; তার উচ্ছিষ্ট পবিত্র; তার কোলে মাথা রেখে হেলান দেয়া ও সেখানে কুরআন পাঠ করা জায়িয হাঃ-৫৭৩

নাবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর সহধর্মিণী ‘আয়িশাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফে থাকাবস্থায় (অধিকাংশ সময়) মাসজিদ থেকে তাঁর মাথা আমার দিকে বের করে দিতেন। আমি ঋতুবতী অবস্থায় তা ধুয়ে দিতাম। (ই.ফা. ৫৭৭, ই.সে. ৫৯৩)


সুনানে ইবনে মাজাহ অঃ->সিয়াম বা রোজা বাব->যে ই‘তিকাফকারী তার মাথা ধোয় এবং চুল আঁচড়ায়। হাঃ-১৭৭৮

আয়িশা (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ই‘তিকাফরত অবস্থায় তাঁর মাথা আমার দিকে এগিয়ে দিতেন। আমি তা ধৌত করে দিতাম এবং আঁচড়িয়ে দিতাম। তখন আমি হায়িয অবস্থায় আমার ঘরে থাকতাম এবং তিনি মাসজিদে থাকতেন। [১৭৭৮]


সুনান নাসাঈ অঃ->পবিত্রতা বাব->ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধৌত করা হাঃ-২৭৫

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফ অবস্থায় আমার দিকে তাঁর মাথা বের করে দিতেন আর আমি তা ধুয়ে দিতাম অথচ তখন আমি ঋতুমতি।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধুয়ে দেয়া হাঃ-৩৮৭

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফ অবস্থায় আমার দিকে তাঁর মাথা বাড়িয়ে দিতেন আর আমিও ঋতুমতি অবস্থায় তা ধুয়ে দিতাম।


সুনান নাসাঈ অঃ->হায়য ও ইস্তিহাযা বাব->ঋতুমতি স্ত্রী কর্তৃক স্বামীর মাথা ধুয়ে দেয়া হাঃ-৩৮৮

আয়েশা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) ইতিকাফ অবস্থায় মসজিদ থেকে আমার দিকে তাঁর মাথা বের করে দিতেন আর ঋতুমতি অবস্থায় তা ধুয়ে দিতাম।