সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->বিনা উযুতে কোরআন তেলাওয়াত করা হাঃ-৫৯৪

আবদুল্লাহ বিন সালামাহ (তিনি সত্যবাদী, কিন্তু স্মৃতি শক্তি খুবই দুর্বল) থেকে বর্নিতঃ

তিনি বলেন, আমি আলী বিন আবূ তালিব (রাঃ)-এর নিকট গেলাম। তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) পায়খানায় গিয়ে তাঁর প্রাকৃতিক প্রয়োজন সেরে বের হয়ে এসে আমাদের সাথে রুটি ও গোশত খেতেন, কুরআন তিলাওয়াত করতেন, এবং তাঁকে কোন জিনিস এ থেকে বিরত রাখতো না। রাবী কখনো বলতেন, গোসলের প্রয়োজন হয়, এরূপ নাপাক অবস্হা ব্যতীত কোন জিনিস তাকে কুরআন তিলাওয়াত থেকে বিরত রাখতো না। [৫৯১]