আব্দুল্লাহ ইব্ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ
এক ব্যাক্তি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -কে জজ্ঞাসা করলোঃ আমার পিতার উপর হজ্জ ফরয করা হয়েছে, কিন্তু তিনি বার্ধক্যে উপনীত, এমনকি উটে বসতেও পারেন না, যদি আমি তাকে বেঁধে দেই তবে ভয় হয় হয়তো তিনি মৃত্যুমুখে পতিত হবেন। আমি কি তাঁর পক্ষ হতে হজ্জ করবো, তিনি বললেনঃ দেখ, যদি তার উপর ঋণ থাকতো আর তুমি তা আদায় করে দিতে; তবে তা আদায় হতো কিনা ? সে বললোঃ হ্যাঁ, তিনি বললেন তবে তুমি তার পক্ষ হতে হজ্জ আদায় কর। (কেননা এটাও আল্লাহর ঋণ।)