সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->যে ব্যক্তি সকল স্ত্রীর সাথে সহবাস করার পর একবার গোসল করে হাঃ-৫৮৮

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর সকল স্ত্রীর সাথে সহবাস শেষে একবার গোসল করতেন। [৫৮৫]


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->আংটি পরার স্থান হাঃ-৫২৮৩

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) তাঁর ডান হাতে আংটি পড়তেন।


সুনান নাসাঈ অঃ->সাজসজ্জা বাব->রাসূলুল্লাহ্‌ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) –এর জুতার বর্ণনা হাঃ-৫৩৬৭

আনাস (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর জুতায় দুইটি ফিতা ছিল।