সুনান নাসাঈ অঃ->বিচারকের নীতিমালা বাব->ইয়াহইয়ার হাদীসে মতপার্থক্য হাঃ-৫৩৯৫

ফযল ইব্‌ন আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

এক ব্যাক্তি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) -এর নিকট বললোঃ ইয়া রাসূলাল্লাহ! আমার পিতা অত্যধিক বৃদ্ধ তিনি হজ্জ করতে অক্ষম। আমি যদি তাঁকে বাহনের উপর বসিয়ে দেই, তবে তিনি ঠিকভাবে বসতে পারবেন না। আমি কি তাঁর পক্ষে হজ্জ আদায় করতে পারি? তিনি বলেনঃ তিনি তোমার পিতার পক্ষে হজ্জ করতে পার।


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->জীবিত ব্যক্তি হজ্জ করতে অপারগ হলে তার পক্ষ থেকে হজ্জ করা হাঃ-২৯০৮

ইবনু আব্বাস (রাঃ) থেকে বর্নিতঃ

আমাকে হুসায়ন বিন আওফ (রাঃ) , অবহিত করেছেন। তিনি বলেন, আমি বললাম, হে আল্লাহর রাসূল! আমার পিতার উপর হজ্জ ফরয হয়েছে, কিন্তু তিনি হজ্জ করতে সক্ষম নন-যদি না তাকে হাওদার সাথে বেঁধে দেয়া হয়। তিনি মুহুর্তকাল নীরব থাকার পর বলেনঃ তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ করো। [২৯০৮] তাহকীক আলবানীঃ সানাদটি দুর্বল।