সুনান নাসাঈ অঃ->হজ্জের বিধি-বিধানসমূহ বাব->অসমর্থ ব্যক্তির পক্ষ হতে উমরা করা হাঃ-২৬৩৭

আবূ রাযীন উকায়লী (রহঃ) থেকে বর্নিতঃ

তিনি বললেনঃ ইয়া রাসূলাল্লাহ্! আমার পিতা একজন অতি বৃদ্ধ ব্যক্তি, হজ্জ ও উমরা করার এবং (বাহনে) আরোহণের মত ক্ষমতা নেই। রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বললেনঃ তুমি তোমার পিতার পক্ষ হতে হজ্জ এবং উমরা আদায় কর।


সুনানে আবু দাউদ অঃ->হজ্জ বাব->কারো পক্ষ হতে হাজ্জ করা হাঃ-১৮১০

আবূ রাযীন (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, ‘আমির গোত্রের জনৈক ব্যক্তি বললো, হে আল্লাহর রাসূল! আমার পিতা অতি বৃদ্ধ, হাজ্জ এবং ‘উমরাহ আদায় করতে তিনি অক্ষম এবং সওয়ারীতে সফর করতেও অসমর্থ। তিনি বললেনঃ তোমার পিতার পক্ষ হতে তুমি হাজ্জ ও ‘উমরাহ আদায় করো। [১৮১০]


জামে' আত-তিরমিজি অঃ->হজ্জ বাব->(অন্যের পক্ষ হতে উমরা আদায় করা) হাঃ-৯৩০

আবূ রাযীন আল-উকাইলী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-এর নিকট এসে বললেনঃ হে আল্লাহর রাসূল (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমার পিতা খুবই বৃদ্ধ। তিনি হজ্জ, উমরা, এমনকি সফর করতেও সক্ষম নন। তিনি বললেনঃ তোমার পিতার পক্ষে তুমি হজ্জ ও উমরা আদায় কর। -সহীহ, ইবনু মা-জাহ (২৯০৬)।


সুনানে ইবনে মাজাহ অঃ->হজ্জ বাব->জীবিত ব্যক্তি হজ্জ করতে অপারগ হলে তার পক্ষ থেকে হজ্জ করা হাঃ-২৯০৬

আবূ রাযীন আল-উকায়লী (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) এর নিকট উপস্থিত হয়ে জিজ্ঞেস করেন, হে আল্লাহর রাসূল! আমার পিতা অতিশয় বৃদ্ধ। তিনি হজ্জ অথবা উমরা করতে বা বাহনে উপবিষ্ট থাকতে অক্ষম। নবী (সাল্লালাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেনঃ তুমি তোমার পিতার পক্ষ থেকে হজ্জ ও উমরা আদায় করো। [২৯০৬] তাহকীক আলবানীঃ সহীহ।