আবূ মূসা (রাঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বলেছেনঃ গোত্রের ভাগনে তাদের অন্তর্ভুক্ত।
শু’বা (রহঃ) থেকে বর্নিতঃ
তিনি বলেন, আমি আবূ ইয়াস (রহঃ)-কে জিজ্ঞাসা করলাম- আপনি কি আনাস (রাঃ)-কে বলতে শুনেছেন যে, রাসূলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ ভাগিনেয় নিজ নিজ পরিবারের সদস্য হিসাবে পরিগণিত? তখন আবূ ইয়াস (রহঃ) বললেনঃ হ্যাঁ, (আমি শুনেছি)।