সহিহ বুখারী অঃ->উত্তরাধিকার বাব->কোন কাওমের আযাদকৃ্ত গোলাম তাদেরই অন্তর্ভুক্ত। আর বোনের ছেলে ও ঐ কাওমের অন্তর্ভুক্ত। হাঃ-৬৭৬১

আনাস ইব্‌নু মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

আনাস ইব্‌নু মালিক (রাঃ) সূত্রে নবী (সাল্লাল্লাহু 'আলাইহি ওয়া সাল্লাম) হতে বর্ণিত। তিনি বলেন, কোন কাওমের (আযাদকৃত) গোলাম তাদেরই অন্তর্ভুক্ত অথবা এ জাতীয় কোন কথা বলেছেন।(আধুনিক প্রকাশনী- ৬২৯৪, ইসলামিক ফাউন্ডেশন- ৬৩০৫)


সুনানে আবু দাউদ অঃ->শিষ্টাচার বাব->দলপ্রীতি বা পক্ষপাতিত্ব হাঃ-৫১২২

আবূ মূসা (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)বলেছেনঃ গোত্রের ভাগনে তাদের অন্তর্ভুক্ত।


সুনান নাসাঈ অঃ->যাকাত বাব->ভাগিনেয় নিজ নিজ পরিবারের সদস্য হিসেবেই পরিগণিত হাঃ-২৬১১

আনাস ইব্‌ন মালিক (রাঃ) থেকে বর্নিতঃ

নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) থেকে বর্ণিত। তিনি বলেছেন যে, ভাগিনেয় নিজ নিজ পরিবারের সদস্য হিসেবে পরিগণিত হবে।