সুনানে আবু দাউদ অঃ->যাকাত বাব->কাকে যাকাত দিবে এবং ধনী কাকে বলে? হাঃ-১৬২৬

আবদুল্লাহ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যে ব্যক্তি পর্যাপ্ত সম্পদ থাকা সত্ত্বেও ভিক্ষা করে, সে ক্বিয়ামাতের দিন তার মুখমন্ডলে অসংখ্য যখম, নখের আঁচড় ও ক্ষতবিক্ষত অবস্থায় উপস্থিত হবে। কেউ জিজ্ঞেস করলো, হে আল্লাহর রসূল! সম্পদশালী কে? তিনি বললেনঃ পঞ্চাশ দিরহাম অথবা এ মূল্যের স্বর্ণ (যার আছে)।১৬২৬


জামে' আত-তিরমিজি অঃ->যাকাত বাব->যে লোকের জন্য যাকাত নেয়া (ভোগ করা) বৈধ হাঃ-৬৫০

আবদুল্লাহ ইবনু মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেনঃ মানুষের নিকটে যে লোক হাত পাতে (সাহায্য প্রার্থনা করে) অথচ তার এটা হতে বাঁচার মত সম্বল আছে, সে লোক কিয়ামাত দিবসে তার মুখমণ্ডলে এই সাহায্য চাওয়ার ক্ষত নিয়ে আল্লাহ্ তা’আলার সামনে উপস্থিত হবে। প্রশ্ন করা হল, হে আল্লাহ্‌র রাসূল! কি পরিমাণ সম্পদ থাকলে সে লোক অন্য কারো নিকটে হাত পাততে পারবে না? তিনি বললেনঃ পঞ্চাশ দিরহাম বা সমমূল্যের স্বর্ণ। -সহীহ্‌, সহীহ্‌ আবূ দাঊদ (১৪৩৮), মিশকাত (১৮৪৭)।


সুনানে ইবনে মাজাহ অঃ->যাকাত বাব->স্বচ্ছল হওয়া সত্ত্বেও যে ব্যক্তি যাচ্ঞা করে। হাঃ-১৮৪০

আবদুল্লাহ্‌ বিন মাসঊদ (রাঃ) থেকে বর্নিতঃ

রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) বলেছেন, যার স্বনির্ভর থাকার মত সম্পদ থাকা সত্ত্বেও (অন্যের কাছে কিছু) চায়, সে কিয়ামাতের দিন আহত মুখমন্ডলসহ হাজির হবে। জিজ্ঞেস করা হলো, হে আল্লাহ্‌র রসূল! সচ্ছলতার সীমা কতটুকু? তিনি বলেন, পঞ্চাশ দিরহাম অথবা তার সমমূল্যের সোনা। এক ব্যক্তি সুফ্‌ইয়ানকে বললো, শু'বাহ তো হাকীম বিন জুবায়রের সূত্রে হাদীস বর্ণনা করেন না। তখন সুফ্‌ইয়ান বললেন, আমার নিকট এ হাদীস যায়দ (রাঃ) মুহাম্মাদ বিন আবদুর রহমানের সূত্রে বর্ণনা করেছেন। [১৮৪০]