সহিহ বুখারী অঃ->গোসল বাব->জুনুবী উযূ করে নিদ্রা যাবে। হাঃ-২৮৯

‘আবদুল্লাহ ইব্‌নু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি বলেনঃ ‘উমার (রাঃ) নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)-কে জিজ্ঞেস করলেনঃ আমাদের কেউ জুনুবী অবস্থায় ঘুমাতে পারবে কি? তিনি বললেনঃ হাঁ, যদি উযূ করে নেয়।


সহিহ মুসলিম অঃ->হায়িয (ঋতুস্রাব) বাব->নাপাক অবস্থায় ঘুমানো জায়িয; তবে খাদ্যগ্রহণ, শয়নকালে অথবা স্ত্রীর সাথে মেলামেশা করতে চাইলে তার জন্যে ওযূ করা এবং লজ্জাস্থান ধুয়ে নেয়া মুস্তাহাব হাঃ-৫৮৯

ইবনু ‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

একদিন ‘উমার (রাঃ) জিজ্ঞেস করলেন, ইয়া রসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম)! আমাদের কেউ নাপাক অবস্থায় কি ঘুমাতে পারবে? তিনি বললেনঃহ্যাঁ, যখন সে ওযূ করে নিবে। (ই.ফা. ৫৯৩, ই.সে. ৬০৮)


জামে' আত-তিরমিজি অঃ->পবিত্রতা বাব->নাপাক ব্যক্তির ঘুমের পূর্বে ওযূ করা হাঃ-১২০

‘উমার (রাঃ) থেকে বর্নিতঃ

তিনি নবী (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে প্রশ্ন করলেন, আমদের কেউ কি নাপাক অবস্থায় ঘুমাতে পারবে? তিনি বললেনঃ হ্যাঁ, তবে ওযূ করে নেবে। সহীহ্। ইবনু মাজাহ-(৫৮৫), বুখারী ও মুসলিম।


সুনানে ইবনে মাজাহ অঃ->পবিত্রতা ও তার সুন্নাতসমূহ বাব->যে ব্যক্তি বলে, নাপাক ব্যক্তি সলাতের ওজুর ন্যায় ওজু করা ব্যতীত ঘুমাবে না হাঃ-৫৮৫

ইবনু উমার (রাঃ) থেকে বর্নিতঃ

উমার ইবনুল খাত্তাব রসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) কে বললেন, আমাদের কেউ কি অপবিত্র অবস্থায় ঘুমাতে পারে? তিনি বলেন, হাঁ, সে ওজু করে নিলে পারবে। [৫৮২]